Logo

মঠবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী অভির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রিপোর্টার: স্টাফ রিপোর্টার
তারিখ: 12 October 2026
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী জাহিদুল ইসলাম অভির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এ অভিযোগ তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

কাজী জাহিদুল ইসলাম অভির দাবি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকায় তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকায় একটি পক্ষ তাঁর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নিজের বক্তব্যে অভি বলেন, সাপলেজা এলাকায় তিনি রাজনীতি করতে নয় বরং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে স্থানীয়দের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। তবে এসব কর্মকাণ্ডের কারণে তাঁকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নাসির খান নামের এক ব্যক্তিকে তিনি বাবার মতো সম্মান করতেন এবং বিভিন্ন সময়ে তাঁকে সহযোগিতা করেছেন। কিন্তু তাঁকে প্রতিপক্ষ মনে করে ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে কাজী জাহিদুল ইসলাম অভির দাবি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও দুদকের মামলা দেওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি।

নিজের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ কিংবা দখলদারির অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জানিয়ে অভি বলেন, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘অভি মোটরস’ এর নাম নিয়েও ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

অভি দাবি করেন, তিনি কারও বিরুদ্ধে মিথ্যা মামলা করেননি এবং তাঁকে মারধর বা ক্ষতি করার কোনো ষড়যন্ত্রেও জড়িত হননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে কাজী জাহিদুল ইসলাম অভি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এবিষয়ে মামলার বাদী'র কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি জানান, আদালতে একটি মামলা দায়ের করেছেন মামলাটির বিষয় আইন-শৃঙ্খলা প্রতিনিধিরা সঠিক তদন্ত করে সবকিছু বের করার আহ্বান জানান।

সাপলেজা ইউনিয়নবাসীর দাবী সঠিক তদন্ত করে বিষয়টি নিষ্প্রতি করা হোক।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

মঠবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী অভির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার
নতুন বাংলাদেশ২৪
12 Oct 2026
News Image

বিস্তারিত পড়ুন