Logo

ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
সিরাজগঞ্জে মাদক মামলায় রফিকুল মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ এপ্রিল রাত দুইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এ সময় ৪১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রফিকুল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় দেন।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন