Logo

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫, ৬, ৮ ও ৯ নভেম্বরও উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন