Logo

জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী মোছা. তামান্না ইয়াসমিন।

চেক বিতরণ শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। নীলফামারী সরকারি কলেজে আমাদের কোনো বাস নেই। অথচ এখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আমি এনসিসি ব্যাংকের বোর্ডের কাছে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাসের অনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের অনুরোধ গ্রহণ করেছেন এবং বাসটি প্রদানের প্রক্রিয়া শুরু করেছেন।এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সামসুল আরেফিন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েমসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন