Logo

নকল ওষুধের কারখানা সিলগালা

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন।অভিযানকালে ভেজাল ওষুধ তৈরির অপরাধে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় মজুদ রাখা বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং নকল ওষুধ তৈরির কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় প্রশাসন।স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ওষুধের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর আভিযানিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

নকল ওষুধের কারখানা সিলগালা

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন