Logo

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে একটি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষা প্রতিমন্ত্রী। সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে বিদ্যালয় পরিচালনায় বিদ্যমান সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় প্রতিমন্ত্রী প্রধান শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।পরে দুপুর ১টায় প্রতিমন্ত্রী উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তারাও স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেয়। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন এবং তাদের বিদ্যালয়ের অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড-ডে মিল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। শিক্ষার্থীরা নিয়মিত খাবার পাচ্ছে কি না এবং এ কার্যক্রমের মাধ্যমে তারা কী ধরনের সুবিধা পাচ্ছে, সে বিষয়েও অবগত হন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বাস্তব চিত্র তুলে ধরার বিষয়টি এ পরিদর্শনে গুরুত্ব পায়।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
জাতীয়

বাহুবলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন