Logo

পাকিস্তানে বিরোধী দলগুলোর জোরালো ঐক্য

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস দিয়ে ইসলামাবাদে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (JUI-F) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ বিরোধী নেতারা এই বৈঠকে অংশ নেন এবং সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে আয়োজিত যৌথ প্রেস কনফারেন্সে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইসহ পিটিআই (PTI) এবং জেইউআই-এফ (JUI-F)-এর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে এবং একটি শক্তিশালী জোট গড়ে তুলতে সব বিরোধী দল এক প্ল্যাটফর্মে এসেছে। ভবিষ্যতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এই ‘সংযুক্ত বিরোধী দলগুলো’ আরও কঠোর ও কার্যকর কর্মসূচি ঘোষণা করবে বলে জানানো হয়।বিরোধী দলগুলোর এই তৎপরতা পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
আন্তর্জাতিক

পাকিস্তানে বিরোধী দলগুলোর জোরালো ঐক্য

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন