Logo

ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার - ৩

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 05 November 2026
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মিছিল শেষে পালানোর সময় একটি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শিমুল শেখ, রাহাত হোসেন (১৮) ও রনি মিয়া।
​পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে শিমুল শেখ মিরপুর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাবার নাম সাহেব আলী, গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে।

​আটক আরেক যুবক রাহাত হোসেনের বাবার নাম তৌফিল মিয়া, বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাত্র ১ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় তাকে এই মিছিলে আনা হয়েছিল। পাশাপাশি সে বিভিন্ন গ্রুপের সক্রিয় সদস্য বলেও তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার তৃতীয় ব্যক্তি রনি মিয়ার বাবার নাম বাতেন মিয়া, তার বাসা রাজধানীর খিলক্ষেতের পাতিরা এলাকায়। ভোরে ওই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য জড়ো হয়ে মিছিল বের করে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।পরে আটকদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ। মোবাইল ফোনগুলো বিশ্লেষণ করে এই ঝটিকা মিছিলের বিভিন্ন পূর্বপরিকল্পনা ও নির্দেশনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
সারাদেশ

ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার - ৩

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন