নতুন কমিটির মাধ্যমে নারী ক্রিকেটাররা যেন ভয় বা দ্বিধা ছাড়াই যৌন হয়রানির অভিযোগ ও নিজেদের অভিজ্ঞতা জানাতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় বিসিবি। অভিযোগ গ্রহণের পাশাপাশি সেগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাও কমিটির দায়িত্বের অংশ।বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য নতুন নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনার পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুসরণ করে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করা হবে। সে সময় বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছিল।অভিযোগ জানানোর স্বাধীন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে। নতুন স্বাধীন কমিটি গঠনের মাধ্যমে নারী ক্রিকেটারদের সুরক্ষা ও অভিযোগ তদন্তের প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বিসিবি।




