Logo

যেভাবে যত্ন নিলে দীর্ঘস্থায়ী হবে আপনার প্রিয় জিনিস

রিপোর্টার: জীবনযাপন ডেস্ক
তারিখ: 04 November 2026
শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই ফ্যাশনের অন্যতম ভরসা হলো জিনস। তবে দীর্ঘ দিন এই পোশাকের রং, মাপ ও ফিটিং ঠিক রাখতে হলে ধোয়ার পাশাপাশি তা শুকানোর সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি।

সঠিক যত্নের অভাবে ডেনিমের সুতির তন্তু দুর্বল হয়ে যেতে পারে এবং কাপড়ের আয়ুও কমে যায়।
ড্রায়ার নাকি বাতাসে শুকানো—কোনটি ভালো?
তাড়াহুড়োয় অনেকেই ভেজা জিনস ড্রায়ারে দিয়ে দেন। তবে বিশেষজ্ঞদের মতে, ড্রায়ারের অতিরিক্ত তাপ ও ঘূর্ণনের ফলে জিন্‌সের সুতোর ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে কাপড়ের রং ফিকে হয়ে যাওয়া, মাপ বদলে যাওয়া কিংবা স্ট্রেচ ফাইবারের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।

তাই জিনসের আয়ু বাড়াতে বাতাসে শুকানোই সবচেয়ে ভালো। বিশেষ করে গাঢ় রঙের ডেনিম সরাসরি রোদে না শুকিয়ে ছায়াযুক্ত স্থানে শুকানো উচিত।

জিনস শুকানোর সঠিক নিয়ম

১। জিনস ধোয়ার পর প্রথমে সেটি উল্টো করে নিন, এতে বাইরের রং সুরক্ষিত থাকে।

২। পানি ঝরিয়ে নেওয়ার পর জিনসটি ভালো করে ঝাঁকিয়ে নিন এবং পায়ের অংশ, সেলাই ও কোমর হাত দিয়ে টানটান করে নিন।
৩। তোয়ালের মতো মুচড়ে পানি বের করার চেষ্টা করবেন না।

৪।দড়িতে না ঝুলিয়ে হ্যাঙ্গারে বা ভালো হাওয়া চলাচল করে এমন জায়গায় বিছিয়ে ছায়ায় শুকোতে দিন।
ড্রায়ার ব্যবহারের কিছু টিপস
জরুরি প্রয়োজনে কম তাপমাত্রার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। তবে জিনস উল্টো করে দিয়ে ড্রায়ারের কাজ শেষ হওয়ামাত্রই তা বের করে নেওয়া ভালো। দীর্ঘক্ষণ ড্রায়ারে ফেলে রাখলে কাপড় কুঁকড়ে যেতে পারে বা দুর্গন্ধ হতে পারে। এ ছাড়া বাতাসে শুকানোর পর জিনস শক্ত হয়ে গেলে, ১০-১৫ মিনিট কম তাপে ড্রায়ারে রেখে সামান্য ভেজা অবস্থাতেই তা বের করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে কাপড় নরম থাকে।

জিনস কি ইস্ত্রি করা যায়?
সব সময় জিনস ইস্ত্রি করার প্রয়োজন না হলেও অনেক সময় পরিপাটি লুকের জন্য এর প্রয়োজন পড়ে। জিনস ইস্ত্রি করার কিছু সহজ নিয়ম রয়েছে:
প্রথমে পোশাকের লেবেল পড়ে দেখে নিন সেটি তাপ সহ্য করতে পারে কি না। নিষেধ থাকলে স্টিমার ব্যবহার করা ভালো।
ইস্ত্রি করার সময় জিনস উল্টে নিতে হবে, যাতে রঙের ওপর কোনো প্রভাব না পড়ে।
কাপড় একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে ইস্ত্রি করা কঠিন হয়। তাই হালকা ভেজা অবস্থায় ইস্ত্রি করলে সহজেই কাজ হয়ে যায়।
জিনসের এক একটি পা টানটান করে উপর থেকে নিচের দিকে সোজাভাবে ইস্ত্রি করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ইস্ত্রি করা উচিত নয়।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
লাইফস্টাইল

যেভাবে যত্ন নিলে দীর্ঘস্থায়ী হবে আপনার প্রিয় জিনিস

জীবনযাপন ডেস্ক
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন