Logo

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে মেনে চলুন নিয়ম

রিপোর্টার: জীবনযাপন ডেস্ক
তারিখ: 04 November 2026
শীতের আগমনে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে ত্বকেও। তাপমাত্রা কমে যাওয়া, বাতাসে আর্দ্রতা কম থাকা এবং ঘরের ভেতর অতিরিক্ত গরম পরিবেশের কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

এ সময় ত্বকে টান অনুভব, চুলকানি ও খসখসে ভাব দেখা দেয়। ঠোঁট ও হাতের ত্বকও হয়ে উঠতে পারে রুক্ষ। তবে প্রতিদিনের পরিচর্যায় কিছু ছোট পরিবর্তন আনলেই শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়।
১. ব্যবহার করুন মৃদু ক্লিনজার

শীতের সময় আগের ফেসওয়াশটি ত্বক বেশি শুষ্ক করে তুলতে পারে।

তাই এমন ক্লিনজার বেছে নিন, যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট না করে ময়লা পরিষ্কার করে। মুখ ধোয়ার পর ত্বকে অতিরিক্ত টান বা অস্বস্তি অনুভূত হলে পণ্যটি পরিবর্তনের কথা ভাবতে পারেন। সাধারণত দিনে দুবার মুখ পরিষ্কার করাই যথেষ্ট।
২. নিয়মিত ময়েশ্চারাইজার লাগান

শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি।
গোসল বা মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। যাদের ত্বক বেশি শুষ্ক, তারা হালকা লোশনের পরিবর্তে ক্রিম ব্যবহার করতে পারেন। কনুই, হাঁটু ও গোড়ালির মতো শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা বেশি এমন স্থানেও ময়েশ্চারাইজার লাগাতে হবে

৩. সানস্ক্রিন ব্যবহার বন্ধ করবেন না

আকাশ মেঘলা থাকলেও কিংবা তাপমাত্রা কমে গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই শীতেও দিনের বেলা বাইরে যাওয়ার আগে খোলা অংশে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন।

দীর্ঘ সময় বাইরে থাকলে নির্দেশনা অনুযায়ী পুনরায় লাগান।
৪. ঠোঁটের যত্ন নিন

শীতের শুষ্ক বাতাসে ঠোঁট ফেটে যেতে পারে। এ সমস্যা এড়াতে নিয়মিত ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন। বাইরে যাওয়ার আগে এবং রাতে ঘুমানোর সময় লিপ বাম লাগানো ভালো। বারবার ঠোঁট জিভ দিয়ে ভেজানো থেকে বিরত থাকুন। এতে ঠোঁটের শুষ্কতা আরও বাড়তে পারে।
৫. অতিরিক্ত গরম পানিতে গোসল নয়
শীতের সকালে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে ভালো লাগলেও অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। ফলে শুষ্কতা ও অস্বস্তি বাড়ে। তাই কুসুম গরম পানিতে অল্প সময় গোসল করুন। গোসলের পর তোয়ালে দিয়ে ত্বক জোরে ঘষে না মুছে আলতোভাবে পানি মুছে নিন।
৬. হাতের ত্বকের বাড়তি যত্ন নিন
বারবার হাত ধোয়া, ঠান্ডা বাতাস ও ঘর পরিষ্কারের কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদানের কারণে হাতের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। তাই প্রতিবার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। বাইরে যাওয়ার সময় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় গ্লাভস পরলে হাতের ত্বক সুরক্ষিত রাখতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
লাইফস্টাইল

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে মেনে চলুন নিয়ম

জীবনযাপন ডেস্ক
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন