Logo

ক্যারিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কাঠগড়ায় তুললেন ব্রুনো

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 04 November 2026
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে ‘অনেক মিথ্যা’ খবর প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। রোমার বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পর্তুগিজ এই মিডফিল্ডার। তাঁর দাবি, কোচের সঙ্গে আগে যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা ইতিমধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে।

গত মাসে কোমোর কাছে ৪-১ গোলে হারের পর ক্যারিকের কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ফার্নান্দেজ। এরপর তাঁকে দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়। চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে আবারও দলে ফিরলেও রোমার বিপক্ষে জয়ের আগে সংবাদমাধ্যমের সামনে কথা বলেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে রোমার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জেতে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রত্যাবর্তনের সূচনা করেন ফার্নান্দেজ।আমার ও কোচের মধ্যে কী ঘটেছে, তা নিয়ে অনেক মিথ্যা খবর প্রকাশিত হয়েছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়গুলো পরিষ্কার করেছি। এরপর কোচ আমাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাঁর মতে আমি ভালো খেলছিলাম না। সেটি ন্যায্য।

ফার্নান্দেজ আরও বলেন, অনেকেই তাঁর প্রকাশ্য সমালোচনার কারণে বেঞ্চে বসানোকে শাস্তি হিসেবে দেখেছেন। সেটি যদি শাস্তিও হয়ে থাকে, তাতেও তাঁর আপত্তি নেই। কারণ, দলের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের। ক্যারিক, তাঁর কোচিং স্টাফ এবং দলের অন্য খেলোয়াড়দের ওপর নিজের আস্থা আগের মতোই আছে বলেও জানিয়েছেন তিনি। সামনে প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেও কোনো পরিবর্তন আসেনি।রোমার বিপক্ষে জয়টি ইউনাইটেডের টানা নয় ম্যাচের জয়হীনতার অবসান ঘটিয়েছে। কঠিন সময়ের মধ্যে থাকা ক্যারিকের ওপর চাপও কিছুটা কমেছে। তবে এই জয় কোচের চাকরি বাঁচাবে কি না, এমন প্রশ্নে ফার্নান্দেজ বলেন, ‘আমাদের কারও চাকরি বাঁচানোর প্রয়োজন নেই। এই জয় ক্লাবের দরকার ছিল, খেলোয়াড়দেরও দরকার ছিল। এই পরিস্থিতি থেকে একসঙ্গে বেরিয়ে আসতে আমরা অনেক পরিশ্রম করেছি।

ফার্নান্দেজের বক্তব্যকে সমর্থন করেছেন সাবেক লেস্টার সিটি গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। বিবিসি রেডিও ফাইভ লাইভে তিনি বলেন, ফুটবল নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বড় একটি অংশই প্রকৃত ঘটনার প্রতিফলন নয়। নিজের খেলোয়াড়ি জীবনে বিভিন্ন ক্লাব নিয়ে এমন অনেক খবর দেখেছেন, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। স্মাইকেলের আশা, প্রকাশ্য বিতর্কের এখানেই ইতি টানবেন ইউনাইটেডের খেলোয়াড় ও কোচ। এরপর সবাই মিলে মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে পারবেন।

রোমার বিপক্ষে জয়ের পর ইউনাইটেডের মিডফিল্ডার ইউরি তিয়েলেমানসও ক্যারিকের প্রতি দলের সমর্থনের কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, কঠিন সময়ের মধ্যে থাকা কোচকে এমন প্রত্যাবর্তনের জয় উপহার দেওয়াই ছিল খেলোয়াড়দের পক্ষ থেকে প্রতিদান। কোবি মাইনুও জয়হীনতার অবসানকে স্বস্তি হিসেবে দেখছেন। মৌসুমে ১৭ ম্যাচে ১২ জয় এনে ইউনাইটেডকে দুই বছর পর চ্যাম্পিয়নস লিগে ফেরানোর পর ক্যারিককে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে দলের পারফরম্যান্সে দ্রুত অবনতি ঘটে। প্রিমিয়ার লিগে প্রথম নয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে ১৭তম স্থানে নেমে যায় ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের পর ক্যারিকের বিদায়ের জোরালো গুঞ্জন উঠলেও ক্লাবের পরিচালনা পর্ষদ তাঁকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়।
রোমার বিপক্ষে প্রত্যাবর্তনের জয় সেই সুযোগ কাজে লাগানোর পথে ক্যারিককে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে দলের সামনে ধারাবাহিকভাবে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
খেলাধুলা

ক্যারিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কাঠগড়ায় তুললেন ব্রুনো

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন