Logo

ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর দাগিদ সিমন্সের

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 04 November 2026
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ের হারানো ছন্দ ফিরে পাওয়াটা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।

ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে ঘুরছে টাইগাররা।ডারউইনে জয়ের পর চার ম্যাচে ব্যাটিংয়ের মান ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে খেলোয়াড়রা আগের মতোই কঠোর পরিশ্রম ও একই রকম দৃঢ়তা নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে।আজ সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “ডারউইনের পর থেকে আমরা বিশেষ ভালো ব্যাটিং করতে পারিনি। সেখানে আমরা দেখিয়েছিলাম, দৃঢ়তা ও ভালো ব্যাটিং থাকলে আমরা কী করতে পারি। কিন্তু এরপর চার ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।তিনি আরও বলেন, “ডারউইন ও পাকিস্তান সিরিজের আগে যেভাবে কাজ করেছি, ছেলেরা এখনো একই গতিতে পরিশ্রম করছে। কিন্তু ম্যাচে সেটির প্রতিফলন ঘটছে না। আমাদের নিশ্চিত করতে হবে, মাঠের খেলায়ও যেন সেই মান ফিরে আসে, শুধু মাঠের বাইরের পরিশ্রমে সীমাবদ্ধ না থাকে।তবে সিলেটের উইকেট নিয়ে আশাবাদী সিমন্স। তাঁর মতে, চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আগের ঘরের মাঠের সিরিজে যে ধরনের উইকেট ছিল, সিলেটের উইকেটও অনেকটা সে রকম।

তিনি বলেন, “উইকেট ভালো মনে হচ্ছে। এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে যে উইকেট ছিল, সেটির কথা মনে পড়ছে। এটি অনেকটা সে রকমই মনে হচ্ছে।সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে আরও একটি ডাবল সেঞ্চুরি করা ব্যাটার অমিত হাসানকে একাদশে রাখার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স জানান, অনুশীলনের পর প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনা করে দলের সমন্বয় চূড়ান্ত করা হবে।

মাথায় চোট পাওয়া মুমিনুল হকের বদলি খেলোয়াড় হিসেবে দলে যোগ দিয়েছেন অমিত। তাঁর একাদশে থাকার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন সিমন্স, “সে বদলি হিসেবে দলে এসেছে। তাই একাদশে থাকার সম্ভাবনা খুব বেশি নয়।”সাম্প্রতিক ম্যাচগুলোতে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশের স্পিন আক্রমণের ওপর আস্থা রেখেছেন প্রধান কোচ। স্পিনাররা ভালো বোলিং করতে পারেননি বলে স্বীকার করলেও তিনি মনে করেন, এই বিভাগটি দলের অন্যতম শক্তি।

সিমন্স বলেন, “আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে- এমন দল খুব বেশি আছে বলে মনে হয় না। আমরা ভালো বোলিং করিনি, বিষয়টি আমরা বুঝতে পেরেছি। তবে এমনটা সব সময় ঘটে না। স্পিনাররা আমাদের শক্তিরই অংশ।তিনি আরও বলেন, “এখানে সর্বশেষ ম্যাচে শেষ দিনে দুজন স্পিনারই আমাদের জিতিয়েছিল। তাই স্পিনারদের ওপর আমাদের এখনো অনেক আস্থা রয়েছে।”

প্রথম টেস্টে কয়েকটি সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায় ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে বাংলাদেশকে। সিমন্স স্বীকার করেছেন, ক্যাচ মিসের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদী তিনি।তিনি বলেন, “ওই ম্যাচে আমরা নিজেদের সামর্থ্যরে প্রতি সুবিচার করতে পারিনি। এই পর্যায়ে আমরা অনেক বেশি ক্যাচ ছেড়েছি। তবে আমার মনে হয় না আবার এমনটা ঘটবে।”

এদিকে, অনুশীলনে কিছুটা অস্বস্তিতে থাকা লিটন দাস ম্যাচের আগের দিন পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি। সিমন্স জানিয়েছেন, উইকেটরক্ষক-ব্যাটার লিটন তাঁর নিয়মিত ম্যাচপূর্ব রুটিন অনুশীলন করেছেন। ফিল্ডিং অনুশীলন শেষ করে বিশ্রাম নিয়েছেন তিনি।
সিরিজ জুড়ে কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ থাকলেও সিমন্স জানিয়েছেন, বর্তমান স্কোয়াডে কোনো চোটজনিত সমস্যা নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামতে বাংলাদেশ আত্মবিশ্বাসী।

ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিতে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রহস্য রেখে সিমন্স বলেন, “হাতের কাছে সব সময় কিছু না কিছু রাখতে হয়। তাই আগামীকাল পর্যন্ত সেটি হাতেই থাক।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
খেলাধুলা

ব্যাটিংয়ে ছন্দ ফেরানোর দাগিদ সিমন্সের

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন