Logo

ঘরের মাঠে সাফের চাপকে সুযোগ হিসেবে দেখছেন তপু

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 04 November 2026
দীর্ঘ আট বছর পর আবারও দেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে দেশীয় ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা দেখা গেছে বেশ।

গ্যালারিতে যখন হাজারো দর্শকের উপচে পড়া ভিড় থাকে, তখন খেলোয়াড়দের ওপর স্নায়ুর চাপ থাকাটাই স্বাভাবিক। তবে ঘরের মাঠের এই বিশাল চাপকে জয় করে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত অধিনায়ক তপু বর্মন।

বুধবার (৪ নভেম্বর) ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তপু জানিয়েছেন, এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটির বেশ গুরুতপূর্ণ হলেও দলের অন্যতম তারকা ফুটবলার হামজা চৌধুরীকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ।

প্রথম ম্যাচে হামজার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, তপু এটিকে দেখছেন বাকিদের প্রমাণের সুযোগ হিসেবে।
হামজার অভাব নিয়ে অধিনায়ক সরাসরি বলেন, ‘প্রথমত বলব যে অনেক মিস করব। আসলে তার মতো লিডারশিপ আমাদের টিমে খুবই প্রয়োজন। কিন্তু আসলে তার জন্য আমাদের অনেক একটা করণীয় থাকবে, সেটা হলো পথটা যেন সহজ করতে পারি। আমরা আসলে তাকে একটা ভালোভাবে ওয়েলকাম করতে চাই, সেটা হলো উইন দিয়ে।
গ্রুপ এ তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে বলে স্বীকার করেছেন তপু। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজের দলের ওপর অগাধ আস্থা রয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডারের।

তিনি মনে করেন, ২০১৫ সালের দলটির চেয়ে বর্তমান দলের শক্তিমত্তা ও মানসিকতায় বিস্তর ফারাক রয়েছে। সবাই মিলে যদি মাঠে একটি দল হিসেবে নিজেদের সেরাটা খেলা উপহার দেওয়া যায়, তবে ঘরের মাঠের এই চেনা আঙিনায় এবার দারুণ কিছু করা সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
খেলাধুলা

ঘরের মাঠে সাফের চাপকে সুযোগ হিসেবে দেখছেন তপু

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন