Logo

নিজের ছবিকেই বানিয়ে ফেলুন হোয়াটসঅ্যাপ স্টিকার

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 02 November 2026
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করতে পারেন নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে খুব সহজেই পছন্দের ছবিকে স্টিকারে রূপান্তর করা সম্ভব।

এ জন্য প্রয়োজন নেই আলাদা কোনো গ্রাফিকস ডিজাইনের দক্ষতা।
চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করে নিজের ছবি থেকে বিভিন্ন ধরনের স্টিকার তৈরি করা যায়। চাইলে ছবিকে কার্টুন, অ্যানিমে কিংবা থ্রিডি স্টাইলেও রূপ দেওয়া সম্ভব। তৈরি করা স্টিকার সরাসরি হোয়াটসঅ্যাপেও যুক্ত করা যায়।চলুন, জেনে নেওয়া যাক নিজের ছবি দিয়ে স্টিকার তৈরির পদ্ধতি।

চ্যাটজিপিটি দিয়ে স্টিকার তৈরি করবেন যেভাবে
প্রথমে মোবাইল ফোনে চ্যাটজিপিটি অ্যাপ খুলতে হবে। এরপর মেনু থেকে ইমেজেস অপশনে প্রবেশ করে স্টিকারস নির্বাচন করতে হবে। সেখানে ফোনের গ্যালারি থেকে নিজের পছন্দের ছবি আপলোড করতে হবে।
ছবি আপলোড করার পর স্টিকারের ধরন নির্বাচন করতে হবে। যেমন—থ্রিডি, অ্যানিমে, হাতে আঁকা, কমিক বুক কিংবা মিমধর্মী স্টাইল। এরপর প্রয়োজন অনুযায়ী নির্দেশনা বা প্রম্পট লিখে স্টিকার তৈরির অনুরোধ জানাতে হবে।

উদাহরণ হিসেবে লেখা যেতে পারে,আমার মুখের বৈশিষ্ট্য ঠিক রেখে একটি সুন্দর কার্টুন স্টিকার তৈরি করো।নির্দেশনা দেওয়ার পর এআই ছবিটি প্রক্রিয়াকরণ করে স্টিকার তৈরি করে দেবে।পছন্দ না হলে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের নির্দেশনাও দেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে যুক্ত করবেন যেভাবে
স্টিকার তৈরি হয়ে গেলে অ্যাড টু চ্যাট অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘অ্যাড টু হোয়াটসঅ্যাপ’ নির্বাচন করে স্টিকারগুলো অ্যাপে যুক্ত করতে হবে। সবশেষে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে ক্লিক করলেই তৈরি করা স্টিকারগুলো পাওয়া যাবে।

সেখান থেকে পছন্দের স্টিকার বন্ধু কিংবা পরিচিতজনদের পাঠানো যাবে। চাইলে স্টিকারগুলো ফোনেও সংরক্ষণ করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ থেকেই স্টিকার তৈরির উপায়
চ্যাটজিপিটি ছাড়াও হোয়াটসঅ্যাপের নিজস্ব সুবিধা ব্যবহার করে স্টিকার তৈরি করা যায়। এ জন্য অ্যাপের যেকোনো চ্যাট খুলে ইমোজি আইকনে ক্লিক করতে হবে। এরপর স্টিকার অপশনে গিয়ে ক্রিয়েট নির্বাচন করতে হবে।

সেখান থেকে ফোনের গ্যালারির পছন্দের ছবি নির্বাচন করে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে হবে। এরপর তৈরি করা স্টিকার সরাসরি চ্যাটে পাঠানো যাবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপে এআইয়ের সাহায্যে লিখিত নির্দেশনা থেকেও স্টিকার তৈরির সুবিধা রয়েছে। তবে এআই স্টিকার তৈরির সুবিধা সব দেশে সমানভাবে চালু নেই।

নিজের ছবি দিয়ে তৈরি এসব স্টিকার ব্যক্তিগত কথোপকথনকে আরও আনন্দদায়ক করে তুলতে পারে। তবে ব্যক্তিগত ছবি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টিও মাথায় রাখা জরুরি।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
তথ্যপ্রযুক্তি

নিজের ছবিকেই বানিয়ে ফেলুন হোয়াটসঅ্যাপ স্টিকার

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
02 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন