এসবিএসি ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ রাশেদ আক্তার কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার রিসোর্স পারসন ছিলেন- বাংলাদেশ ব্যাংকেরফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান শাহরিয়ার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আইসিএমআইটিএস বিভাগের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান কবির।
এ সময়ে এসবিএসি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ মাজহারুল হাসান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে সঠিকভাবে ওইএমএসের মাধ্যমে রপ্তানি প্রতিবেদন দাখিল এবং এফডিআই রিপোর্টিং বিষয়ক এই কর্মশালায় ৬২জন অংশগ্রহণ করেন।











