Logo

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 03 November 2026
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র একদিন আগে ইরানের কেশম (Qeshm) দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার খবরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের (Brent crude) দাম ১.৭৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬.৬০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI)-এর দাম ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৮.১০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিন, সোমবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে কূটনীতির মাধ্যমে চলমান সংঘাত সমাধানের ইতিবাচক ইঙ্গিতে তেলের দামে প্রায় ৭ শতাংশের বেশি বড় পতন ঘটেছিল। কিন্তু সেই স্বস্তির ঘোষণার পরই কেশম দ্বীপে হামলার খবর বাজারে আবার নতুন অস্থিরতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে বিশ্ববাজারের উচ্চ তেলের দামের ফলে মূল্যস্ফীতি ও গ্যাসের দাম বহুগুণ বেড়ে গেছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভের দুই আঞ্চলিক প্রধান সতর্ক করে বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন হতে পারে। তবে সাধারণ নিয়ম অনুযায়ী, উচ্চ সুদের হার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে গ্রাহকদের খরচ বাড়িয়ে দেয়
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
অর্থনীতি

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
03 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন