Logo

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

রিপোর্টার: অনলাইন ডেক্স
তারিখ: 04 November 2026
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সেই তালিকা প্রকাশ করবে আন্ত শিক্ষা বোর্ড।

আগামী ৫ নভেম্বর তাদের ফরম পূরণ শুরু হবে, শেষ হবে ৯ নভেম্বর। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক বলেন, দুই বিষয়ে যারা ফেল করেছে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে।দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
শিক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

অনলাইন ডেক্স
স্টাফ রিপোর্টার
04 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন