Logo

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

রিপোর্টার: বিনোদন ডেক্স
তারিখ: 05 November 2026
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে এদিন আদালতে পৌঁছানোর পর সংবাদকর্মী ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে চরম ক্ষোভ ও মেজাজ হারিয়েছেন তিনি।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। এ সময় কালো পোশাক পরা অন্তত ১০ জন ব্যক্তিগত বডিগার্ডের একটি বলয় তার গাড়ি ঘিরে রাখে। আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত তিনি কিছু সময় গাড়ির ভেতরেই অবস্থান করেন।

পরবর্তীতে আদালত কক্ষে প্রবেশের সময় সংবাদকর্মী ও উৎসুক জনতার জটলা এবং ভিড় ঠেলে এগোতে গিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন এই চিত্রনায়িকা। নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং চারপাশের বিশৃঙ্খল পরিবেশে একপর্যায়ে তীব্র উষ্মা প্রকাশ করেন ও মেজাজ হারিয়ে ফেলেন পরীমনি। পরে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, বুধবার (০৪ জুলাই) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন দাখিল করেন। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এর তীব্র বিরোধিতা করে দাবি করেন, বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই পরীমনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত রয়েছেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান জামিন আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ০৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।এ মামলার অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।
সম্পাদক ও প্রকাশক
শামসুদ্দোহা প্রিন্স

বার্তা সম্পাদক
মাসুদ রানা
ঠিকানা: ২৮/১ টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা।  |  ফোন: 01778285847  |  ই-মেইল: natonbangladesh@gmail.com
© 2026 notunbangladesh24. All Rights Reserved.
ঢাকা  |  Thursday, 05 November, 2026
Notun Bangladesh 24
বিনোদন

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

বিনোদন ডেক্স
স্টাফ রিপোর্টার
05 Nov 2026
News Image

বিস্তারিত পড়ুন